ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলা জোরদার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 365

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল মাসিরাহ এবং ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানায়, নতুন করে সাদা প্রদেশের সাহার ও সাকিন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

আরও পড়ুন  হরমুজ উত্তেজনা ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

সোমবার (২৪ মার্চ) ভোররাতে চালানো এই অভিযানের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আকাশপথে বোমাবর্ষণের তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, “ইয়েমেনে নিরবিচারে আক্রমণ চলছে হুতিদের বিরুদ্ধে।” সেই পোস্টে একটি রানওয়ে থেকে যুদ্ধবিমান উড্ডয়নের ভিডিও প্রকাশ করে লেখা হয় “স্বাধীনতা পুনরুদ্ধার করা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইয়েমেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হুতি যোদ্ধারা পাল্টা হামলায় ইতোমধ্যেই মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একইসাথে তারা ইসরায়েলের অভ্যন্তরেও বেশ কিছু স্থাপনায় হামলা চালাচ্ছে।

মূলত গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে, হুতিরা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে আক্রমণের হুমকি দেয়। এরপর গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক হামলা শুরু করে, যাতে প্রাণ হারান অন্তত ৫০ জনের বেশি।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই সংঘাত আরও দীর্ঘায়িত হলে, ইয়েমেনের সাধারণ মানুষকেই এর চরম মাশুল দিতে হবে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটি ইতোমধ্যেই খাদ্য ও চিকিৎসা সংকটে রয়েছে। এর মাঝে নতুন করে যুদ্ধের আগুন জ্বলতে থাকলে মানবিক বিপর্যয় আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন শান্তিকামী সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলা জোরদার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আপডেট সময় ১২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫