ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 1802

ছবি সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গা*জায় দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি হলেও উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। দুই বছরের বেশি আগ্রাসনে পুরো অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও সংস্থাটির প্রজেক্ট সার্ভিস অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ মোরেইরা দ্য সিলভা এক বিবৃতিতে বলেন, দুই বছরের আগ্রাসনে গাজায় ৬ কোটি টন পরিমাণের ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এ ধ্বংসস্তূপ অপসারণ করতে সাত বছরের বেশি সময় লাগবে।

আরও পড়ুন  ফিলিস্তিন: চলমান সংঘাত ও মানবিক বাস্তবতা

তিনি বলেন, ‘আমি মাত্র গাজা থেকে ফিরেছি, যেখানে মানবিক সংকট গভীরতর হয়েছে। গাজাবাসী পুরোপুরি ক্লান্ত, আতঙ্কগ্রস্ত এবং বিপুল চাপে নিমজ্জিত। এর মধ্যে তীব্র শীত ও ভারী বৃষ্টি মানুষের দুর্ভোগ ও হতাশাকে আরো বাড়িয়ে তুলেছে।’

তিনি বলেন, ‘গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ ৬ কোটি টনের বেশি। তা ধারণ করতেই অন্তত তিন হাজার কনটেইনার জাহাজ প্রয়োজন। গাজায় গড়ে প্রতি ব্যক্তিকে ঘিরে ৩০ টন ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তা অপসারণ করতেই সাত বছরের বেশি সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

আপডেট সময় ০২:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬