ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 557

ছবি সংগৃহীত

নিজের ইচ্ছায় পররাষ্ট্রসচিবের পদ থেকে সরে যাচ্ছেন জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, “পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন নিজেই দায়িত্ব ছাড়তে আগ্রহী। আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে যাবেন।”

এ সময় আরও জানানো হয়, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন  দুর্নীতির অভিযোগে পররাষ্ট্রসচিবসহ ছয় সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

এর আগে বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হয়। সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। ড. নজরুল ইসলাম এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর, ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের এক মাসের মধ্যেই তৎকালীন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় এবং তার স্থলে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পান চীনে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত জসীম উদ্দিন।

তবে মাত্র কয়েক মাসের মাথায় ফের পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের ঘোষণা আসছে। চলমান রাজনৈতিক ও কূটনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, ড. নজরুল ইসলামের অভিজ্ঞতা ও দক্ষতাই তাকে এই পদে অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণে উপযুক্ত করে তুলেছে। স্থায়ী নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে।

এদিকে কূটনৈতিক অঙ্গনে এ পরিবর্তন ঘিরে আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নিজের ইচ্ছায় পররাষ্ট্রসচিবের পদ থেকে সরে যাচ্ছেন জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, “পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন নিজেই দায়িত্ব ছাড়তে আগ্রহী। আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে যাবেন।”

এ সময় আরও জানানো হয়, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন  পুশ-ইন ইস্যুতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা