ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শাহজালালের মাজারে ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট

গাজায় ইসরাইলি আগ্রাসনে ১ লাখ মানুষ নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 1022

ছবি সংগৃহীত

গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যুদ্ধের দুই বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ‘জাইট’।

গতকাল সোমবার পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী, গাজায় অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। খবর আনাদোলুর।

এই গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুদ্ধের প্রথম দুই বছরে ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

গবেষণা প্রকল্পের ইরেনা চেন বলেন, ‘আমরা কখনোই নিহতের প্রকৃত সংখ্যাটা জানতে পারব না। আমরা শুধু সবচেয়ে বাস্তবসম্মত পরিসরটি নির্ণয়ের চেষ্টা করছি।’

ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত প্রক্ষেপণ করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা স্বতন্ত্র জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক তথ্য ব্যবহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি আগ্রাসনে ১ লাখ মানুষ নিহত

আপডেট সময় ০৩:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫