ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-বাণিজ্য নিয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়েছে: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 651

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক সম্পন্ন হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তিন দিনব্যাপী এই আলোচনার প্রথম দিনেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র বনাম চীন: কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বিদ্যুৎ গ্রিড নিয়ে টানাপোড়েন

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

প্রথম দিনের আলোচনা শেষে প্রেস সচিব বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারও এই বৈঠক চলবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এরও আগে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বেশ কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিল। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন। পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হতে পারে। আগামী দিনের বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন নজর সবার।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-বাণিজ্য নিয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়েছে: প্রেস সচিব

আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক সম্পন্ন হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তিন দিনব্যাপী এই আলোচনার প্রথম দিনেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  নিরাপত্তা ঝুঁকিতে মার্কিন নাগরিকদের হজ পালনে, নিরুৎসাহিত করছে যুক্তরাষ্ট্র