ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতি: জেডি ভ্যান্সের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করলেও আলোচনার গতি থমকে যায়নি বলে তিনি মনে করেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এই মন্তব্য করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলোচনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশই অগ্রগতির দিকে এগোচ্ছে। তবে এই উন্নয়ন কতটুকু কার্যকর হবে, তা নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত শর্তপূরণের ওপর। জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের প্রধান শর্ত হলো এমন একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ইরান ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

শান্তি আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই নমনীয়তার পরিচয় দিচ্ছে বলে জেডি ভ্যান্স ইঙ্গিত দিলেও পরমাণু ইস্যুতে কোনো ধরনের আপোসের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের বিশেষ নির্দেশনা

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—প্রেসিডেন্ট ট্রাম্পের এই অনড় নীতির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত।

এদিকে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে জানা গেছে, দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টি বর্তমানে একটি প্রতিষ্ঠিত ও মীমাংসিত সত্য।

মোহাম্মদ রেজা আরিফ আরও উল্লেখ করেন, ইরানের অতীত নীতি মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বহিঃচাপ মোকাবিলা কেন্দ্রিক থাকলেও ভবিষ্যতে তারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই জলপথ নিয়ে তেহরানের এমন অবস্থান ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার টেবিলে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতি: জেডি ভ্যান্সের

আপডেট সময় ১০:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করলেও আলোচনার গতি থমকে যায়নি বলে তিনি মনে করেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এই মন্তব্য করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলোচনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশই অগ্রগতির দিকে এগোচ্ছে। তবে এই উন্নয়ন কতটুকু কার্যকর হবে, তা নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত শর্তপূরণের ওপর। জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের প্রধান শর্ত হলো এমন একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ইরান ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

শান্তি আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই নমনীয়তার পরিচয় দিচ্ছে বলে জেডি ভ্যান্স ইঙ্গিত দিলেও পরমাণু ইস্যুতে কোনো ধরনের আপোসের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন  ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের