ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 225

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এখন আর কাজ করছে না যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

মঙ্গলবার (১০ জুন) ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনও যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য কি না? জবাবে হাকাবি বলেন, “আমি তা মনে করি না।”

আরও পড়ুন  পানামা খাল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বড় জয়ের ইঙ্গিত, ট্রাম্পের কৌশলগত বিজয়

হাকাবির এই বক্তব্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত কিনা জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি এটুকু জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নির্ধারণে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউস।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে ট্রাম্পের পূর্বের গাজা সংক্রান্ত প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। বছরের শুরুতে ট্রাম্প গাজা দখলের যে পরিকল্পনা উত্থাপন করেছিলেন, তা বিশ্বজুড়ে আরব দেশগুলো প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে।

কট্টর ইহুদিবাদী হিসেবে পরিচিত হাকাবি বরাবরই ‘গ্রেটার ইসরাইল’ ধারণার প্রবল সমর্থক। তিনি চান, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক।

পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র গঠন যুক্তরাষ্ট্র সমর্থন করে কি না জানতে চাইলে হাকাবি বলেন, “আমি বলছি না, এটা কখনোই হবে না। কিন্তু সংস্কৃতিগত দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন না হলে তা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “সম্ভবত আমাদের জীবদ্দশায় এসব বাস্তবায়িত হবে না।”

ট্রাম্প প্রশাসন এর আগেও দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে অনীহা প্রকাশ করেছে, যদিও এটিই ছিল বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি।

হাকাবি বলেন, “যদি কোনোদিন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে চিন্তা-ভাবনা হয়ও, সেটি যেন ইসরাইলের কোনো ভূখণ্ডের ওপর না হয়।” এমনকি তিনি একধাপ এগিয়ে প্রস্তাব দেন“ একটি মুসলিম দেশের কিছু অংশ নিয়ে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, “মুসলিম দেশগুলোর মোট ভূমির পরিমাণ ইসরাইলের চেয়ে ৬৪৪ গুণ বেশি। সত্যিকারের যদি আগ্রহ থাকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে, তাহলে কেউ না কেউ হয়তো জায়গা দিতে রাজি হবে।”

এই মন্তব্য ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এখন আর কাজ করছে না যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

মঙ্গলবার (১০ জুন) ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনও যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য কি না? জবাবে হাকাবি বলেন, “আমি তা মনে করি না।”

আরও পড়ুন  নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাবা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু