ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
শক্তি হারাচ্ছে ভারত!

বিশ্বের শক্তিশালী পাসপোর্টর তালিকা থেকে ৫ ধাপ পিছিয়েছে ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 283

বিশ্বের শক্তিশালী পাসপোর্টর তালিকা থেকে ৫ ধাপ পিছিয়েছে ভারত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে পাঁচ ধাপ পিছিয়েছে ভারত। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী, ৮৫ নম্বরে রয়েছে ভারত। গতবার ভারত ছিল ৮০ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। সবমিলিয়ে ৫৭টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা।

সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ভারতের ওড়িশা সীমান্তে গোলাগুলিতে ১৪ জন নিহত

নয়া তালিকায় দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই। ২২৭ টি দেশের মধ্যে ১৯৫টিতেই বিনা ভিসায় যেতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে মোট ছটি দেশ-ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এই দেশগুলির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে।

তবে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম পাঁচে নেই আমেরিকা। নবম স্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রথম আরব দেশ হিসাবে এই তালিকার প্রথম দশে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তান তালিকায় রয়েছে ১০৩ নম্বরে।তারও তিন ধাপ নিচে রয়েছে আফগানিস্তান।

নিউজটি শেয়ার করুন

শক্তি হারাচ্ছে ভারত!

বিশ্বের শক্তিশালী পাসপোর্টর তালিকা থেকে ৫ ধাপ পিছিয়েছে ভারত

আপডেট সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে পাঁচ ধাপ পিছিয়েছে ভারত। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী, ৮৫ নম্বরে রয়েছে ভারত। গতবার ভারত ছিল ৮০ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। সবমিলিয়ে ৫৭টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা।

সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়: রিজভী