ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

নিরাপদ স্থানে পালাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রামের মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 261

ছবি সংগৃহীত

নেক বাসিন্দা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে।

একই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন।

আরও পড়ুন  কাশ্মীর হামলা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছে কিছু সরে যাওয়া পরিবার। তারা জানায়, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তারা স্থান পরিবর্তন করছেন। তবে অনেক পরিবারেই একজন বা দুজন সদস্য বাড়িঘর ও জমিজমার দেখভালের জন্য থেকে যাচ্ছেন।
ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত।

ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

অপারেশন সিঁদুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া

এদিকে, ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের।

নিউজটি শেয়ার করুন

নিরাপদ স্থানে পালাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রামের মানুষ

আপডেট সময় ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

নেক বাসিন্দা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে।

একই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন।

আরও পড়ুন  মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫