ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

কাশ্মীর সংকটে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 549

ছবি সংগৃহীত

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছিল। ভূস্বর্গখ্যাত এই অঞ্চল নিয়ে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একাধিকবার মুখোমুখি হয়েছে যুদ্ধের। গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দুই দেশের জনগণ পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে।

চারদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইসলামাবাদ ও নয়াদিল্লি সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অবস্থায় কাশ্মীর সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন  এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “এখনই আগ্রাসন থামানো উচিত। দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছেন, এতে আমি গর্বিত। এই সংঘাতে বহু নিরীহ প্রাণ ঝরে যেত। কিন্তু তারা যেভাবে এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

ট্রাম্প আরও বলেন, “কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে চলা সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে আমি ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী। এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, সে বিষয়ে আমি গর্ব অনুভব করছি।”

পোস্টে ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “যদিও এখনো কোনো আলোচনা হয়নি, তবে আমি এই দুটি দেশের সঙ্গেই উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি।”

তবে ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাবে ভারত কিংবা পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। কারণ, কাশ্মীর ইস্যুতে ভারতের দীর্ঘদিনের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

কাশ্মীর সংকটে সাময়িক শান্তি এলেও, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার পেছনের শিকড় বহু গভীরে। আর তাই, একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হলে কূটনৈতিক পরিসরে আরও আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

সূত্র: টিআরটি

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সংকটে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বান

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছিল। ভূস্বর্গখ্যাত এই অঞ্চল নিয়ে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একাধিকবার মুখোমুখি হয়েছে যুদ্ধের। গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দুই দেশের জনগণ পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে।

চারদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইসলামাবাদ ও নয়াদিল্লি সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অবস্থায় কাশ্মীর সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন  বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে ২৭ জন নিহত