ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম যুক্ত করে ত্রয়োদশ সংসদে শোকপ্রস্তাব গৃহীত নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ যুদ্ধ ইরানি শাসকগোষ্ঠীকে আরো শক্তিশালী করে ফেলবে— ইরানি গণতন্ত্রকামীদের মত যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানের; অন্যথায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুঁশিয়ারি

কাশ্মীর হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 152

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ হামলার নেপথ্যে জড়িতদের ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার বিহারে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদি। বক্তব্যের শুরুতেই তিনি পহেলগামে নিহতদের স্মরণে নীরবতা পালন করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন  তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী বলেন, “আজ কোটি কোটি ভারতীয় শোকাহত। এই শোক শুধু একেকজনের নয়, গোটা দেশের। যারা এই হামলায় প্রিয়জন হারিয়েছেন কেউ সন্তান, কেউ ভাই, কেউ স্বামী তাদের কষ্ট সমগ্র জাতির কষ্ট।” তিনি আরও বলেন, “যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার তাদের পাশে রয়েছে, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”

মোদি বলেন, “এই নৃশংস হামলা শুধু নিরীহ পর্যটকদের নয়, ভারতের আত্মার ওপরও আঘাত। যারা বাংলায়, কন্নড়, মরাঠি, বিহারি ভাষায় কথা বলতেন, তারা সবাই এই সন্ত্রাসের শিকার। কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত আজ শোক আর ক্ষোভে ফুঁসছে দেশ।”

হামলাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মোদি বলেন, “এই হামলাকারী ও তাদের ষড়যন্ত্রকারীরা এমন শাস্তি পাবে, যা তারা কল্পনাও করতে পারবে না।” তিনি আরও বলেন, “১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের জবাব দেবে। এই শক্তি সন্ত্রাসের মেরুদণ্ড চূর্ণ করবে।”

বক্তব্যের এক পর্যায়ে ইংরেজিতে মোদি বলেন, “বিহারের এই পবিত্র ভূমি থেকে আমি বিশ্ববাসীকে জানাতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে। তাদের চিনিয়ে শাস্তি দেবে। যারা তাদের পেছনে থেকে মদত দেয়, তাদেরও রেহাই নেই।”

গত মঙ্গলবারের ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। হামলার পর থেকেই ভারতজুড়ে চলছে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। মোদি আশ্বস্ত করেছেন, এই বর্বরোচিত হামলার প্রতিক্রিয়ায় কেউই পার পাবে না। ভারতের প্রত্যাঘাত হবে কঠিন ও নির্দয়।

এই হামলার বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই চলবেই।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

আপডেট সময় ০৬:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ হামলার নেপথ্যে জড়িতদের ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার বিহারে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদি। বক্তব্যের শুরুতেই তিনি পহেলগামে নিহতদের স্মরণে নীরবতা পালন করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন  শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত