ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কৃষি সচিব: মাঠ পর্যায়ে কাজের প্রয়োজনীয়তা অপরিসীম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 356

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো প্রতি বছর বিভিন্ন শস্যের নতুন জাত উদ্ভাবন করছে। সহস্রাধিক উদ্ভাবিত জাতের মধ্যে কোনগুলো মাঠ পর্যায়ে সফলভাবে ফলাফল দিচ্ছে, তা নিয়মিতভাবে তদারকি করতে হবে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। কৃষি ও কৃষকের স্বার্থে মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার বিকল্প নেই, এবং এ কাজে সরকার যে কোনো সহায়তা প্রদান করবে।

ময়মনসিংহ অঞ্চলে “বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

কর্মশালাটি গতকাল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

এছাড়া, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক এবং উদ্যোক্তাগণও এতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

কৃষি সচিব: মাঠ পর্যায়ে কাজের প্রয়োজনীয়তা অপরিসীম

আপডেট সময় ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫