ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দেশে মাথাপিছু আয় কমলো, জিডিপি প্রবৃদ্ধিও ধীরগতিতে, জানালো বিবিএস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 856

ছবি সংগৃহীত

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাবে এটি ছিল ২ হাজার ৭৮৪ ডলার, অর্থাৎ আয় কমেছে ৪৬ ডলার।

বিবিএসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হারও আশানুরূপ হয়নি। সাময়িক হিসাবে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও চূড়ান্ত হিসাবে তা নেমে এসেছে ৪.২২ শতাংশে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন  শঙ্কায় অর্থনীতি: বাড়তে পারে চরম দারিদ্র্য, কমবে প্রবৃদ্ধি - বিশ্ব ব্যাংক

বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার কারণেই মাথাপিছু আয়ের এই হ্রাস। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১১১.০৬ টাকা, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, যা বর্তমানে ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে মাথাপিছু আয় কমছে। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রভাব জিডিপি প্রবৃদ্ধিতেও পড়েছে। ফলে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে কাঠামোগত সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা জরুরি হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশে মাথাপিছু আয় কমলো, জিডিপি প্রবৃদ্ধিও ধীরগতিতে, জানালো বিবিএস

আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাবে এটি ছিল ২ হাজার ৭৮৪ ডলার, অর্থাৎ আয় কমেছে ৪৬ ডলার।

বিবিএসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হারও আশানুরূপ হয়নি। সাময়িক হিসাবে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও চূড়ান্ত হিসাবে তা নেমে এসেছে ৪.২২ শতাংশে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন  ঈদের ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা