ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়। জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, জাহাজটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর চট্টগ্রাম বন্দরে আগত ডিজেলবাহী নবম জাহাজ। এতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রয়েছে।

আরও পড়ুন  ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময়সূচি দিলো বিপিসি

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও পরিদর্শনের জন্য বেলা ২টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দরে উপস্থিত হন।এদিকে একই সময়ে বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ অবস্থান করছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

আপডেট সময় ০৬:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬