ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

বান্দরবানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 246

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তের পৃথক অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও চৌত্রিশ হাজার ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা’কে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

আজ সোমবার সকালে সীমান্তবর্তী ঘুমধুম ও লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকট মোকাবিলায় এবছর ইইউ’র ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা

আটককৃতরা- মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) এবং মো: শফি আলম (৩০)। তারা সকলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১ এর ব্লক-ডি বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে শাহীন ডাকাতের আস্তানায় অভিযান চালায় বিজিবি ১১ ব্যাটেলিয়ানের সদস্যরা। এসময় আস্তানা থেকে ২টি দেশীয় একনলা বন্দুক এবং ৩টি শর্টগান অস্ত্র উদ্ধার করা হয়।

অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ দল সীমান্ত সড়কে অবস্থান নেন। এসময় ব্যাগ কাঁধে নিয়ে আসার পথে ৩ জন রোহিঙ্গা’কে জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। এসময় এদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা এবং দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা ও সীমান্তে সন্ত্রাস চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্রশস্ত্র গুলো নাইক্ষ্যংছড়ি-ঈদগড়ের ত্রাস ডাকাত শাহীন গ্রুপের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, বিজিবি অভিযানে ইয়াবা’সহ ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিজিবির নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে সীমান্ত পথে ইয়াবা চোরাচালান অনেকটাই কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৮:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তের পৃথক অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও চৌত্রিশ হাজার ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা’কে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

আজ সোমবার সকালে সীমান্তবর্তী ঘুমধুম ও লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে।

আরও পড়ুন  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ড. খলিলুর রহমান