ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

১৩,৮৫০ কোটি রুপি দুর্নীতির মামলায় বেলজিয়ামে ভারতীয় ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 490

ছবি সংগৃহীত

ভারতের বহু আলোচিত পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোক্সীকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ীকে গত শনিবার বেলজিয়ান কর্তৃপক্ষ আটক করে। বর্তমানে তিনি সেখানকার একটি জেলে রয়েছেন বলে ‘ইকোনমিক টাইমস’-এর বরাতে জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) জানিয়েছে, চোক্সীর প্রত্যর্পণের জন্য নয়াদিল্লি ইতিমধ্যেই বেলজিয়াম সরকারের কাছে আবেদন করেছে। উল্লেখ্য, চোক্সীর বিরুদ্ধে প্রায় ১৩,৮৫০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে, যা ভারতীয় ইতিহাসে অন্যতম বড় ব্যাংক জালিয়াতি।

আরও পড়ুন  ডিএমপির প্রসিকিউশন বিভাগে দুর্নীতির অভিযোগ: তদন্তে আদালতের নির্দেশ

২০১৮ সালের জানুয়ারিতে পিএনবি কেলেঙ্কারির নাম প্রকাশ্যে আসার পর চোক্সী গা ঢাকা দেন এবং অ্যান্টিগা ও বারবুডায় পালিয়ে যান। সেখানে তিনি নাগরিকত্বও লাভ করেন। পরে ২০২৩ সালে অ্যান্টিগার আদালত এক রায়ে জানায়, তাকে দেশান্তর করা যাবে না। এই রায়ের ফলে ভারত সরকার তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়।

তবে নতুন করে মোড় নেয় ঘটনা যখন চোক্সী তার বেলজিয়ান স্ত্রীর সহায়তায় ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ‘এফ রেসিডেন্সি কার্ড’-এর মাধ্যমে বেলজিয়ামে বসবাস শুরু করেন। এই কার্ড বিদেশি নাগরিকদের, বৈবাহিক সঙ্গীর সঙ্গে বসবাসের অনুমতি দেয়, তবে এর কিছু নির্দিষ্ট শর্ত থাকে।

চোক্সী এখনও অ্যান্টিগা ও বারবুডার নাগরিক থাকলেও, বেলজিয়ামে তার উপস্থিতি ভারতের কাছে নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। মুম্বইয়ের আদালত থেকে ২০১৮ সালের ২৩ মে ও ২০২১ সালের ১৫ জুন তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়।

ভারত-বেলজিয়াম দ্বিপাক্ষিক আলোচনা এখন চলমান। নয়াদিল্লির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এবার চোক্সীকে ভারতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। তবে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুসারে, চোক্সী শিগগিরই জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

১৩,৮৫০ কোটি রুপি দুর্নীতির মামলায় বেলজিয়ামে ভারতীয় ব্যবসায়ী আটক

আপডেট সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ভারতের বহু আলোচিত পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোক্সীকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ীকে গত শনিবার বেলজিয়ান কর্তৃপক্ষ আটক করে। বর্তমানে তিনি সেখানকার একটি জেলে রয়েছেন বলে ‘ইকোনমিক টাইমস’-এর বরাতে জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) জানিয়েছে, চোক্সীর প্রত্যর্পণের জন্য নয়াদিল্লি ইতিমধ্যেই বেলজিয়াম সরকারের কাছে আবেদন করেছে। উল্লেখ্য, চোক্সীর বিরুদ্ধে প্রায় ১৩,৮৫০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে, যা ভারতীয় ইতিহাসে অন্যতম বড় ব্যাংক জালিয়াতি।

আরও পড়ুন  ভ্যাট ব্যবস্থায় বিপর্যয়: দুর্নীতির জালে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা