ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা ও কন্যা পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 414

ছবি সংগৃহীত

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মামলায় অভিযোগ রয়েছে, রাজধানীর বারিধারায় রাজউকের জমি বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে একাধিক ব্যক্তি সুবিধা পেয়েছেন।

আরও পড়ুন  দুর্নীতির অভিযোগে পররাষ্ট্রসচিবসহ ছয় সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান।

এছাড়াও মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

দুদকের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে দুর্নীতির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ করা হয়েছে। তদন্তে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। ফলে মামলাটি বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে আসামিদের গ্রেপ্তার প্রয়োজন।

আদালতের আদেশে বলা হয়েছে, তদন্তের স্বার্থে এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা ও কন্যা পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫