ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

রমজানে নিরাপত্তা জোরদার: থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম, তবে অভিযান চলবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

রমজান ও ঈদকে কেন্দ্র করে কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্য ঘিরে সক্রিয় হয়ে উঠছে পেশাদার ও মৌসুমি অপরাধীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে জাল টাকার কারবার, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা দেখা গেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামটি আর ব্যবহৃত হবে না বলে জানা গেছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, রমজান মাসে বিশেষ অভিযান চালিয়ে অপরাধীদের দমন করা হবে। বিশেষ করে মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন  গাজা নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্যে বিতর্কের ঝড়

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ১ মার্চ পর্যন্ত ১১ হাজার ৮৮২ জনকে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য ঠেকাতে এই অভিযান পরিচালিত হয়। বিশেষ করে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার পর অভিযান আরও তীব্র হয়। তবে অভিযানের নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ‘ডেভিল হান্ট’ নামটি অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকেও এই নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর গ্রেপ্তারসংখ্যা প্রকাশ করা থেকে বিরত রয়েছে। তবে অভিযান অব্যাহত থাকায় রমজান মাসেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রমজানে নিরাপত্তা জোরদার: থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম, তবে অভিযান চলবে

আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

রমজান ও ঈদকে কেন্দ্র করে কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্য ঘিরে সক্রিয় হয়ে উঠছে পেশাদার ও মৌসুমি অপরাধীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে জাল টাকার কারবার, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা দেখা গেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামটি আর ব্যবহৃত হবে না বলে জানা গেছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, রমজান মাসে বিশেষ অভিযান চালিয়ে অপরাধীদের দমন করা হবে। বিশেষ করে মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির