ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আতিউর রহমানসহ তিন সাবেক গভর্নরের তথ্য চাইল দুদক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের দায়িত্বকাল-সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুলাই) দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সাবেক তিন গভর্নরের দায়িত্বকালের বিভিন্ন বিষয়ে তথ্য প্রয়োজন। এজাহারে উল্লেখ আছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক হিসাব, সম্পদের বিবরণ এবং ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত সব ধরনের রেকর্ড দ্রুত দুদকে পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  দুর্নীতির খোঁজে ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে দুদকের একযোগে অভিযান

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার ইতোমধ্যে দেশত্যাগ করেছেন। এছাড়া সাবেক কয়েকজন ডেপুটি গভর্নর বর্তমানে কারাবন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আতিউর রহমানসহ তিন সাবেক গভর্নরের তথ্য চাইল দুদক

আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের দায়িত্বকাল-সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুলাই) দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সাবেক তিন গভর্নরের দায়িত্বকালের বিভিন্ন বিষয়ে তথ্য প্রয়োজন। এজাহারে উল্লেখ আছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক হিসাব, সম্পদের বিবরণ এবং ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত সব ধরনের রেকর্ড দ্রুত দুদকে পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক