০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১ দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের রিয়ালের জয়ে চাপে বার্সা ভ্যালেন্সিয়াকে হারিয়ে শক্ত অবস্থানে মাদ্রিদ দেশে প্রথম ভার্চুয়াল টেলিকম অপারেটর হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ শ্যামল দত্ত ও তার স্ত্রী-সন্তানের ১৮ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ ড্রোনের লাইভ ফিডে ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল নেপাল,হারলেও লড়াইয়ে উজ্জ্বল ছিল দলটি নাটোরে ভোররাতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল মা ও এক বছরের শিশুর নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি

শ্যামল দত্ত ও তার স্ত্রী-সন্তানের ১৮ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত এবং মেয়ে সুষমা শশী দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অবরুদ্ধ করা ১৭টি ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৫৫ টাকা এবং একটি হিসাবে ৮ হাজার ৮৫৫ ডলার জমা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, শ্যামল দত্ত ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব সম্পদের কোনো বৈধ উৎস অনুসন্ধানে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ উপায়ে অর্জিত এই অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর বা আড়াল করার চেষ্টা করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের এই পর্যায়ে সম্পদগুলো হস্তান্তর বা মালিকানা পরিবর্তন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদ বা ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিক শ্যামল দত্ত বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। এর আগে একই প্রক্রিয়ায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও তার পরিবারের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।

নিউজটি শেয়ার করুন

শ্যামল দত্ত ও তার স্ত্রী-সন্তানের ১৮ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬