ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

জামিননামা ছাড়াই কারাগার থেকে মুক্ত হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 2199

ছবি সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। গ্রেপ্তারের পর তাদের ময়মনসিংহ র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে জামিননামা ছাড়াই মুক্তি দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারাগারের একজন কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। তিনি বিষয়টিকে ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করেন।

ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি বলেন, হাজিরা পরোয়ানাকে ভুলক্রমে জামিননামা হিসেবে ধরে নিয়ে আসামিদের মুক্তি দেওয়া হয়। তদন্তে আরও কারো গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জামিননামা ছাড়াই কারাগার থেকে মুক্ত হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬