ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2533

ছবি: সংগৃহীত

শেরপুরের সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া একটি শর্টগানসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন

আটক ব্যক্তির নাম হারেজ মিয়া (৩২)। তিনি ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জুবেদ আলীর ছেলে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যৌথ বাহিনী সূত্র জানায়, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র আরও জানায়, এলাকায় সন্ত্রাসী তৎপরতার তথ্য পাওয়ার পর সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে হারেজ মিয়াকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আসন্ন নির্বাচন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেসংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরের সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া একটি শর্টগানসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫