ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল বিয়ের বার্তা দিলেন রাশমিকা ও বিজয় ২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দেউলিয়া পরিস্থিতি বলছে নতুন মন্ত্রী, বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া চাঙ্গা পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের উল্লম্ফন চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক মেক্সিকোর মাদকসম্রাট ‘এল মেঞ্চো’ নিহতের পর দেশজুড়ে সহিংসতা এনআইডি’র বিষয়ে নতুন নির্দেশনা

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক ব্যক্তির শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং অন্যদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার পর ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  আগুনে পুড়ে ছাই গাজীপুরে কলোনির ৫৭ ঘর