ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

এক ক্লিকেই জানুন: ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি বা তেহারি!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 170

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের এই যুগে দৈনন্দিন জীবন হয়ে উঠেছে আরও সহজ ও গতিময়। বাজার-সদাই থেকে ট্রাফিক আপডেট—সবকিছুই এখন হাতের মুঠোয়। সেই ধারাবাহিকতায় এবার রোজার মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি পরিবেশন করা হবে, সেটিও জানা যাবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে।

‘বিরিয়ানি দিবে’ নামের অভিনব এই অ্যাপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অ্যাপটিতে রিয়েল টাইম আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই তথ্য জেনে পরিকল্পনা করতে পারছেন।

এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। মূলত রমজানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরিয়ানি-তেহারি নিয়ে নানা মজার পোস্ট ও মিম দেখে অনুপ্রাণিত হয়েই তিনি অ্যাপটি তৈরি করেন।

আরও পড়ুন  শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

প্রতিবছর রমজানে মসজিদভিত্তিক ইফতারের আয়োজন নিয়ে তরুণদের মধ্যে আলাদা আগ্রহ দেখা যায়। সেই আগ্রহকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করে সহজ তথ্যপ্রাপ্তির সুযোগ তৈরি করেছে এই অ্যাপ। ব্যবহারকারীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। ফলে অন্যরাও জানতে পারেন কোথায় আজ ইফতারে কী পরিবেশন করা হচ্ছে।

অ্যাপটি নিয়ে ইতোমধ্যে নেটদুনিয়ায় চলছে নানা রসিকতা ও ইতিবাচক আলোচনা। অনেকেই একে তরুণ প্রজন্মের সৃজনশীলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
প্রযুক্তির এমন উদ্ভাবনী ব্যবহার রোজার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

এক ক্লিকেই জানুন: ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি বা তেহারি!

আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

স্মার্টফোনের এই যুগে দৈনন্দিন জীবন হয়ে উঠেছে আরও সহজ ও গতিময়। বাজার-সদাই থেকে ট্রাফিক আপডেট—সবকিছুই এখন হাতের মুঠোয়। সেই ধারাবাহিকতায় এবার রোজার মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি পরিবেশন করা হবে, সেটিও জানা যাবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে।

‘বিরিয়ানি দিবে’ নামের অভিনব এই অ্যাপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অ্যাপটিতে রিয়েল টাইম আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই তথ্য জেনে পরিকল্পনা করতে পারছেন।

এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। মূলত রমজানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরিয়ানি-তেহারি নিয়ে নানা মজার পোস্ট ও মিম দেখে অনুপ্রাণিত হয়েই তিনি অ্যাপটি তৈরি করেন।

আরও পড়ুন  নীল আলোর চেয়েও ভয়ঙ্কর রাতের ঘুম কাড়ছে স্মার্টফোনের 'কনটেন্ট'