সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 22
লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) সকালে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে এসব এলাকার আবহাওয়া কিছুটা বৈরী থাকতে পারে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
























