ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 317

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে ওই এলাকায় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে লঘুচাপ ঝোড়ো হাওয়ার আশঙ্কা

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত একটি সতর্কবার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও এ ধরনের গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। তাই সাধারণ মানুষ ও নৌযান সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে ওই এলাকায় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎস বঙ্গোপসাগর 