ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

স্ট্রিট লাইটিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স সফরের প্রস্তাবিত তালিকা থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমানের নাম বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে অংশ নেওয়ার জন্য রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের বিদেশযাত্রার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত ও বিশেষায়িত বিষয়ে বিদেশ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে সরকার। যে কাজের সঙ্গে প্রত্যক্ষ পেশাগত সম্পৃক্ততা নেই, সে ধরনের বিদেশ সফরে সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে প্রধানমন্ত্রী অনাগ্রহী বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  নদী-খাল দখল রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: মনিটরিং সেল গঠনের ঘোষণা

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (ওএলএসি) পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

সোমবার, ৮ জুন প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, এ ধরনের প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান অর্জন করলে তা সরাসরি রাজশাহী সিটি করপোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তিনি বলেন, প্রশাসক প্রকৌশলী নন, ফলে এ সফরে তার অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে না। প্রয়োজন হলে কেবল নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সফরে যেতে পারেন।

এ সময় ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে দেশের প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত।

এর আগে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও প্রধানমন্ত্রী অনুমোদন দেননি।

নিউজটি শেয়ার করুন

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

স্ট্রিট লাইটিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স সফরের প্রস্তাবিত তালিকা থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমানের নাম বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে অংশ নেওয়ার জন্য রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের বিদেশযাত্রার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত ও বিশেষায়িত বিষয়ে বিদেশ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে সরকার। যে কাজের সঙ্গে প্রত্যক্ষ পেশাগত সম্পৃক্ততা নেই, সে ধরনের বিদেশ সফরে সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে প্রধানমন্ত্রী অনাগ্রহী বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  জাতিসংঘে বিরল ইতিহাস বাংলার প্রধানমন্ত্রীর