ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২ জন হাসপাতালে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 80

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা সবাই জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বলে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন— রামিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল-আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাউসার (৩০) এবং আমির (২৫)। বিস্ফোরণে তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন  ইউক্রেন সংকট নিরসনে ট্রাম্প-পুতিনের আলোচনার নতুন সম্ভাবনা, ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা যখন ক্যান্টিনে বুফে খাবার গ্রহণ করছিলেন, ঠিক তখনই গ্যাস লাইন লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ক্যান্টিনে আগুন ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত কর্মীরা দগ্ধ হন। সহকর্মীরা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসার ব্যবস্থা করেন।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বিদ্যুৎকেন্দ্র থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছে।

বর্তমানে জরুরি বিভাগে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আহতদের কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২ জন হাসপাতালে

আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা সবাই জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বলে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন— রামিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল-আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাউসার (৩০) এবং আমির (২৫)। বিস্ফোরণে তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা