ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 56

ছবি: সংগৃহীত

‎‎পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০ঘটিকার সময় প্রকল্পের ৫.৭ বিল্ডিয়ের অভ্যন্তরে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
‎
‎মৃত রাশিয়ান নাগরিকের নাম সের্গেই (৫১)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ATE (Atomtechenergo)-এর কর্মী ছিলেন তিনি।
‎
সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে ৫.৭ বিল্ডিংয়ের ভিতরের অংশে কাজ করার সময় হঠাৎ সের্গেই অসুস্থ হয়ে পড়ে যান। খবর পেয়ে সাথে সাথে ছুটে যান কোম্পানির চিকিৎসক, ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসাও দেন। শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হলে হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
‎
‎ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, সের্গেই কর্মস্থলে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রথমে তাকে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
ঈশ্বরদী থানার ওসি আরও জানান, যথাযথ ভাবে আইনগত প্রক্রিয়া শেষ হলে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
‎
তিনি বলেন,‎ সের্গেইর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ল, উৎপাদন শুরু নিয়ে অনিশ্চয়তা

নিউজটি শেয়ার করুন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

‎‎পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০ঘটিকার সময় প্রকল্পের ৫.৭ বিল্ডিয়ের অভ্যন্তরে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
‎
‎মৃত রাশিয়ান নাগরিকের নাম সের্গেই (৫১)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ATE (Atomtechenergo)-এর কর্মী ছিলেন তিনি।
‎
সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে ৫.৭ বিল্ডিংয়ের ভিতরের অংশে কাজ করার সময় হঠাৎ সের্গেই অসুস্থ হয়ে পড়ে যান। খবর পেয়ে সাথে সাথে ছুটে যান কোম্পানির চিকিৎসক, ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসাও দেন। শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হলে হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
‎
‎ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, সের্গেই কর্মস্থলে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রথমে তাকে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
ঈশ্বরদী থানার ওসি আরও জানান, যথাযথ ভাবে আইনগত প্রক্রিয়া শেষ হলে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
‎
তিনি বলেন,‎ সের্গেইর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন  ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃত ৯২০