ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 94

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে ইমন হোসেন নিজ ঘরের সামনে পায়চারি করছিলেন। এ সময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  কুষ্টিয়ায় ইবি শিক্ষিকার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অমর চাকমা নিশ্চিত করেছেন যে, ইমন হোসেন তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি ইউপিডিএফ (প্রসিত) দলকে দায়ী করেছেন।
তবে অভিযোগের বিষয়ে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে।
মরদেহ উদ্ধার এবং আইনি প্রক্রিয়া শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে ইমন হোসেন নিজ ঘরের সামনে পায়চারি করছিলেন। এ সময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা