ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 101

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জঙ্গল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহি (২৩), যিনি ঢাকার উত্তরখান এলাকার চানপাড়ার বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে ফরহাদকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুরের আন্দিউড়া এলাকায় এনে মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার সম্ভব হয় বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফরহাদকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। তদন্তে হত্যার পেছনে পরকীয়াজনিত সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে তিনি জানান। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আরও আসামি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

আপডেট সময় ০৪:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬