ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 155

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর এই নৃশংস ঘটনা ঘটে। আহত যুবকের নাম রাসেল বিশ্বাস (২৮), তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন  মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

আহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রাসেলের বাবা ও চাচা পান্না বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে চাচা ও তাঁর লোকজন রাসেলকে মারধর করে। পরে শুক্রবার সকালে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও রাসেল নিরাপদ থাকতে পারেননি। অভিযোগ উঠেছে, পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন রাসেলের ওপর পুনরায় হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে।

অবস্থার অবনতি হওয়ায় রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পান্না বিশ্বাস পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ

আপডেট সময় ০৬:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর এই নৃশংস ঘটনা ঘটে। আহত যুবকের নাম রাসেল বিশ্বাস (২৮), তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন  গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস