ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (পূর্বতন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন—দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা পালন করতে চায়।

আরও পড়ুন  ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

আপডেট সময় ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (পূর্বতন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন—দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা পালন করতে চায়।

আরও পড়ুন  শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা