ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডার্ক সার্কেল নিছক দাগ নাকি কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ

রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 64

ছবি সংগৃহীত

রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান থাকবেন কোথায়?

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রমজানে প্রোটিনের চাহিদা পূরণে স্বল্প আয়ের পরিবারগুলোকে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ১০ লাখ পরিবার কম দামে এসব পণ্য কিনতে পারবেন।

রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সরকারি নির্ধারিত দামে প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে খোলা বাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

আপডেট সময় ১২:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন  কেমন হচ্ছে তারেক রহমানের নতুন সরকার?