ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান থাকবেন কোথায়?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1582

ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান কোথায় থাকবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘমেয়াদি একটি আধুনিক আবাসন পরিকল্পনা রয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কার করে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাসন হিসেবে প্রস্তুত করা হবে। ভবনটি প্রস্তুত হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এর মধ্যে তারেক রহমান বর্তমানে যেখানে আছেন, সেখানেই অবস্থান করবেন বলে জানা গেছে।

১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বর্তমানে তিনি রাজধানীর গুলশান এলাকায় অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনার সংস্কার দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রীদের বাসভবন ও দপ্তর প্রস্তুতের কাজও চলছে।

বর্তমানে যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারাও দায়িত্ব পালনকালে এই ভবনে থেকেছেন।

অন্যদিকে, সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়াদকালে শেরেবাংলা নগরের গণভবন-এ অবস্থান করতেন। বর্তমানে সেই ভবন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরিত হয়েছে।

নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী আবাসন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। প্রধান প্রকৌশলী জানান, আন্তর্জাতিক মানের একটি আধুনিক বাসভবন নির্মাণের লক্ষ্য নিয়ে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান থাকবেন কোথায়?

আপডেট সময় ১১:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান কোথায় থাকবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘমেয়াদি একটি আধুনিক আবাসন পরিকল্পনা রয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কার করে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাসন হিসেবে প্রস্তুত করা হবে। ভবনটি প্রস্তুত হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এর মধ্যে তারেক রহমান বর্তমানে যেখানে আছেন, সেখানেই অবস্থান করবেন বলে জানা গেছে।

১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বর্তমানে তিনি রাজধানীর গুলশান এলাকায় অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল 'কমিউনিস্ট পার্টি অব চায়না': মির্জা ফখরুল