ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর: সংসদে বিল পাস কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল রাত ৭টা পর্যন্ত চলবে বিকিকিনি: নতুন সময়সীমা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি

আজ মধ্যরাত থেকেই থামছে মোটরসাইকেলের চাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 760

ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

ইসি সচিবালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে কেবল মোটরসাইকেলই নয়, আগামীকাল বুধবার মধ্যরাত থেকে ট্রাক, পিকআপ, ট্যাক্সি ক্যাব ও মাইক্রোবাস চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন  রংপুরে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

অবশ্য জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং বিমানযাত্রীদের যাতায়াতে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ইসির অনুমতি সাপেক্ষে বিশেষ পাসের ব্যবস্থা রাখা হয়েছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আজ মধ্যরাত থেকেই থামছে মোটরসাইকেলের চাকা

আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

ইসি সচিবালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে কেবল মোটরসাইকেলই নয়, আগামীকাল বুধবার মধ্যরাত থেকে ট্রাক, পিকআপ, ট্যাক্সি ক্যাব ও মাইক্রোবাস চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন  শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা