ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান, আহত ৩ ডিবি পুলিশ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 223

ছবি সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ডিবি পুলিশের কয়েকজন সদস্য। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ডিবি পুলিশের উপপরিদর্শক জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং উপসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জব্বারের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন  চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডুমাইন বাজারে মাদক ও জুয়ার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মাদকসহ দুইজনকে আটক এবং জুয়ার আসর থেকে টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের স্বাক্ষীর জন্য স্থানীয় বাজার কমিটির সভাপতিকে ডাকার পরই কয়েকজন মাদক ব্যবসায়ী ও জুয়ার আসরের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান, আহত ৩ ডিবি পুলিশ 

আপডেট সময় ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ডিবি পুলিশের কয়েকজন সদস্য। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ডিবি পুলিশের উপপরিদর্শক জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং উপসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জব্বারের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন  ফিরতি যাত্রায় ভাড়ায় নৈরাজ্যর বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে যৌথ বাহিনী