ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 393

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) এবং মো. রাব্বানী (৩৫)।

শুক্রবার (২৫ জুলাই) ভোর পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন  ভারতের মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১৮

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ‘আমরা জানতে পেরেছি, ঘটনাটি একটি রাসায়নিক বিস্ফোরণের কারণে ঘটেছে। বিস্ফোরণের পর তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন।’

তিনি আরও জানান, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন রোমান—তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে। বেলালের শরীরের ২০ শতাংশ এবং রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মকর্তা আরিফ খান বলেন, সকালে লোহা গলানোর ভাট্টিতে লিকেজ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হন। বর্তমানে তারা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫