ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনিভাবেই আওয়ামী লীগের বিষয় দেখা হবে: মির্জা ফখরুল ঝালকাঠিতে অপহৃত দেড় বছরের শিশু জঙ্গল থেকে উদ্ধার সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল বিয়ের বার্তা দিলেন রাশমিকা ও বিজয় ২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দেউলিয়া পরিস্থিতি বলছে নতুন মন্ত্রী, বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া চাঙ্গা পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের উল্লম্ফন চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 163

ছবি সংগৃহীত

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জাহেদ হাসান (৩৭), সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রাম লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

শনিবার (২৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সন্তানের জনক জাহেদ ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী। গত ৬ জানুয়ারি সকালে ধান শুকানোর মাঠে যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে জাহেদ তাকে অপহরণ করে চট্টগ্রামের কাপ্তাই এলাকার একটি দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক আটকে রেখে দীর্ঘদিন ধর্ষণ করা হয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর হাতে আঘাত করে ভয় দেখানো হয়।

এছাড়াও, মেয়েটিকে নদীতে ফেলে ও ট্রেনের নিচে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে বলেও জানায় র‍্যাব। এক পর্যায়ে কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, যার পর জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। গত ১৮ জুন দুপুরে ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায় অভিযুক্ত।

ঘটনার পর ভিকটিমের পরিবার হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করে এবং পরে আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত জাহেদ হাসানকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক

আপডেট সময় ১২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জাহেদ হাসান (৩৭), সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ