ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা বহাল, শপথে আর বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 518

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে ২১ মে শুনানি শেষে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন আদালত।

আরও পড়ুন  মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মুফতি আমির হামজা

প্রসঙ্গত, গত ১৪ মে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিতে হাইকোর্টে রিট আবেদন করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তবে দীর্ঘ তিন বছর পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ঐ নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি হাতে পেয়ে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে, গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় রাজধানীর নগর ভবন ও মৎস ভবনের সামনে টানা কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের দাবিতে নানা স্লোগান ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে এবার ইশরাকের শপথে আর কোনো বাধা থাকছে না বলে মনে করছেন তার আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা বহাল, শপথে আর বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ

আপডেট সময় ১২:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে ২১ মে শুনানি শেষে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন আদালত।

আরও পড়ুন  হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত