ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আমি ‘শান্তির দূত’: ট্রাম্প পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী পিএসএলে শরিফুলের অভিষেক, মুখোমুখি দুই বাংলাদেশি ক্রিকেটার রাজশাহী মেডিকেলের পরিচালকের ওপর স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: অবহেলার দায়ে কঠোর সমালোচনা পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 584

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। আগের বছর এ অবস্থান ছিল ১৪তম। ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক ২০২৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স-সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক।

আরও পড়ুন  ইতালির রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা

টিআইবির তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। এরপর রয়েছে ভারত। বৈশ্বিকভাবে শীর্ষ দশে রয়েছে হংকং ও সিঙ্গাপুর। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর সক্ষমতা হারাচ্ছে এবং দেশটি এখনো অর্থপাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। টিআইবির মতে, এটি একটি গুরুতর চ্যালেঞ্জ।

টিআই জানায়, এবছর কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এমন দেশে বসবাস করে, যেখানে দুর্নীতির মাত্রা বেশি। বৈশ্বিকভাবে দুর্নীতির প্রবণতা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অনেক দেশে গণতন্ত্র ও সুশাসনের কথা বলা হলেও বাস্তবে দুর্নীতি বাড়ছে। দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে গণমাধ্যম প্রায়ই চাপের মুখে থাকে বা নিয়ন্ত্রণের শিকার হয়—বাংলাদেশেও এর প্রতিফলন দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। আগের বছর এ অবস্থান ছিল ১৪তম। ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক ২০২৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স-সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক।

আরও পড়ুন  শান্তির পথে বাংলাদেশ: বিনিয়োগে সম্ভাবনার দুয়ার খুলছে: চরমোনাই পীর 