ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পুরো দেশের ৩০০ আসনেই প্রার্থী দিতে চূড়ান্ত প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি – বললেন সারজিস আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 491

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভিত শক্ত করতে তৎপর হয়ে উঠেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাত্র এক মাসের পথচলা হলেও দলটি ইতিমধ্যেই আগামী নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতির সংকেত দিচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আগামী এক বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আমরা শুনছি। আমাদের জন্য ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

আরও পড়ুন  নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

তিনি জানান, আগামী এপ্রিল মাসের মধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হবে। এক সপ্তাহের মধ্যেই কমিটির গঠনপ্রক্রিয়া শুরু হবে। সারজিস বলেন, ‘আজ থেকেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। আমরা দ্রুতই তৃণমূল পর্যায়ে সক্রিয় হব।’

নতুন রাজনৈতিক ধারার কথা উল্লেখ করে সারজিস বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা পরিবর্তনের স্বপ্ন দেখেন। তারা বিশ্বাস করেন, তরুণরা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতৃত্ব তরুণনির্ভর হবে, তবে অভিজ্ঞদের উপদেশ ও দিকনির্দেশনাও সমান গুরুত্বপূর্ণ। সামনে এগোতে হলে তরুণদের সাহসের সঙ্গে প্রবীণদের প্রজ্ঞা যুক্ত করেই এগোতে হবে।’

ভোটাধিকারের প্রশ্নে সরব হয়ে সারজিস বলেন, ‘জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে চাই সংসদে।’

তিনি জানান, এনসিপি ঘরে ঘরে, অলিতে-গলিতে গিয়ে মানুষের কাছে দলীয় স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরবে। ‘দেশের জন্য আমাদের যে স্বপ্ন, তা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

নতুন রাজনীতির বার্তা নিয়ে এনসিপি এখন তৃণমূলে। সামনে জাতীয় নির্বাচন সেখানে কতটা প্রভাব ফেলতে পারে নবীন এই দল, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

পুরো দেশের ৩০০ আসনেই প্রার্থী দিতে চূড়ান্ত প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি – বললেন সারজিস আলম

আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভিত শক্ত করতে তৎপর হয়ে উঠেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাত্র এক মাসের পথচলা হলেও দলটি ইতিমধ্যেই আগামী নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতির সংকেত দিচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আগামী এক বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আমরা শুনছি। আমাদের জন্য ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

আরও পড়ুন  বিএনপি-জামায়াত-এনসিপিসহ ৩০ দলের অংশগ্রহণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু