ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 129

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয়দের দাবি, তারা ভারতীয় চিনি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।

আরও পড়ুন  সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত ৪

স্থানীয়রা জানান, সীমান্তের ১২৬৪ নম্বর পিলারের কাছে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে চিনি আনতে গিয়েছিলেন। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়, যাতে ইয়ামিন ও আক্তার আহত হন।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা নতুন নয়। চোরাচালানের সঙ্গে জড়িতদের নিয়ে খাসিয়াদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হয়। বিশেষ করে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে স্থানীয়রা জানান।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। টাকা লেনদেনের জেরে ভারতীয় খাসিয়াদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়, যা পরে গুলিবর্ষণে রূপ নেয়। আহতরা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হন এবং তারা আত্মগোপনে ছিলেন। বর্তমানে তারা সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ লেনদেন নিয়ে সংঘাত দীর্ঘদিনের সমস্যা। বিজিবির পক্ষ থেকে বারবার সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও চোরাচালানের প্রবণতা কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, চোরাচালান রোধে শুধু কড়া নিরাপত্তা নয়, বিকল্প কর্মসংস্থান ও সীমান্ত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। অন্যথায় সীমান্তে এমন সহিংসতা চলতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয়দের দাবি, তারা ভারতীয় চিনি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।

আরও পড়ুন  জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫