ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 526

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধ পথে এনে পাঁচারকালে ৪ হাজার কেজি গরুর ফ্রোজেন মাংস আটক করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী ।

জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৩০শে জুন) সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭বীর) ইউনিটের টিম।

আরও পড়ুন  সিলেট-মৌলভীবাজারে বন্যার প্রকোপ, বাড়ছে নদ-নদীর পানি

এদিন বিকেল ৩ টায় ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগোল শুক্রবারী বাজারের মধ্যবর্তী রামেশ্বর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে।

আটক পরবর্তী সময়ে ট্রাকে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ১৬০ কার্টন ফ্রোজেন মাংস জব্দ করে সেনাবাহিনীর টহলটিম। জব্দকৃত আলামত প্রতি কার্টুন ২৫ কেজি মোট ৪ হাজার কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় মাংস পাচারের ঘটনায় জড়িত থাকায় ট্রাকের চালক হেলপার সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৪৫), জৈন্তাপুর চিকনাগোল রামেশ্বর এলাকার যমু দেবনাথের পুত্র সেতু দেবনাথ (৩৫), একই উপজেলার হেমু মুকামপাড়া এলাকার আব্দুস সুবহানের পুত্র আবদুল্লাহ (৩১), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মৃত মোজাম আকন্দের পুত্র ট্রাকচালক মোঃ রাব্বানী (২৩) , বগুড়া জেলার আকাশতারা গ্রামের মো জাহিদুলের পুত্র হেলপার মোঃ শুভ (১৬) । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত থেকে অবৈধ পথে আসা মাংসগুলো রাজধানী ঢাকা যাত্রাবাড়ীতে এক কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিলো।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, সকল তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আটককৃত আসামি ও জব্দকৃত মাংস ও ট্রাক মাইক্রোবাস সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধ পথে এনে পাঁচারকালে ৪ হাজার কেজি গরুর ফ্রোজেন মাংস আটক করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী ।

জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৩০শে জুন) সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭বীর) ইউনিটের টিম।

আরও পড়ুন  সিলেটে তামাবিল দিয়ে নারী,শিশুসহ ২২ বাংলাদশীকে ফেরত