ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধিতে বিগ-বি জোরদার করছে বাংলাদেশ-জাপান বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উগান্ডায় ৩৮ জনকে হত্যার অভিযোগে নরখাদক গ্রেপ্তার সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০ চীনে পাচারের ভয়ংকর ফাঁদ: রাজধানী থেকে ১২ পাহাড়ি নারী উদ্ধার রাশিয়ার অর্থায়নে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি জাপানি বিনিয়োগে ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

ধর্মীয় উগ্রবাদের উত্থানে গণতন্ত্রের সংকটের শঙ্কা: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 513

ছবি: সংগৃহীত

দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উগ্রবাদের বিস্তার হলে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ইমেজ সংকট সৃষ্টি হবে।

বুধবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নতুন সংবিধান ছাড়া নববাংলার ভিত্তি সম্ভব নয়: নাহিদ ইসলাম

তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থাকে প্রতিহত করতে হবে, কারণ এগুলো রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সহিংসতা ও উগ্র মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনাই হবে নতুন রাজনৈতিক বাস্তবতা।

তিনি বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচন না দেয়ার কারণেই ফ্যাসিবাদী শক্তিকে বিদায় নিতে হয়েছে। গণতন্ত্রের বিকাশে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, অন্যথায় দেশ স্বৈরতন্ত্রের কবলে পড়তে পারে।

সরকারের কয়েকজন উপদেষ্টা ও কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হয়, তবে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি হবে। এ ধরনের ভুল সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপনই হবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন

ধর্মীয় উগ্রবাদের উত্থানে গণতন্ত্রের সংকটের শঙ্কা: তারেক রহমান

আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উগ্রবাদের বিস্তার হলে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ইমেজ সংকট সৃষ্টি হবে।

বুধবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সরকার থেকে পদত্যাগের গুঞ্জনে নাহিদ-আসিফ, নেপথ্যের কারণ কী?