ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

৩৬ জুলাই: যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের এক বিশেষ সম্মাননা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 301

ছবি সংগৃহীত

জুলাই-আগস্ট বিপ্লবকে সমুন্নত রেখে শহীদ ও আহতদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৩৬ জুলাইয়ের যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান এবং প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি হলরুমে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আরও পড়ুন  ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসি কলেজ সিলেটের সাবেক ছাত্রনেতা আবু তালহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মসরুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, মানবাধিকার সংগঠক মাহফুজ নাহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মুনিম জাহেদী কেরল, ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, এবং আরও অনেক বিশিষ্টজন।

অনুষ্ঠানে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল করিম জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল আলম গোলাপ, জাতীয় নাগরিক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা, কাউন্সিলর কবির হুসাইন, বিশিষ্ট সাংবাদিক হাসনাত চৌধুরী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছে একটি পেপার ডকুমেন্টের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা (অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি, স্বাস্থ্য খাত, প্রবাসী অধিকার) জানাতে বলা হয়। সবাই আগ্রহ সহকারে তাঁদের মতামত লিখে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

৩৬ জুলাই: যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের এক বিশেষ সম্মাননা

আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জুলাই-আগস্ট বিপ্লবকে সমুন্নত রেখে শহীদ ও আহতদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৩৬ জুলাইয়ের যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের সম্মাননা প্রদান এবং প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি হলরুমে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আরও পড়ুন  যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ