ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কক্সবাজারে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 398

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে র্যাব-১৫ এর হাতে আটক হয়েছে ৮০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলেন টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

র্যাব জানায়, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মাদককারবারিরা। এ সংক্রান্ত খবর পেয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং ক্যাম্প থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলেও, চারজনকে আটক করতে সক্ষম হয়। তবে, তাদের সাথে থাকা ২-৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচারের সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই অভিযানটি টেকনাফ অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে র্যাব-১৫ এর হাতে আটক হয়েছে ৮০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলেন টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

আরও পড়ুন  টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার