ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে প্রধানমন্ত্রী, বইছে উৎসবের আমেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে পৌঁছেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে অবতরণের পর লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন  কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। শহরের বিভিন্ন স্থানে আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন।

সরকারপ্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। এর আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে প্রায় দুই দশক আগে তিনি এ জেলায় এসেছিলেন। দীর্ঘ সময় পর তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর থেকে নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে প্রধানমন্ত্রী, বইছে উৎসবের আমেজ

আপডেট সময় ১১:০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে পৌঁছেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে অবতরণের পর লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন  দুপুর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন