ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সি বিশেষ মর্যাদার। দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির হাত ধরে জার্সিটি পেয়েছে নতুন উচ্চতা। তবে মেসির জাতীয় দল ছাড়ার পর এই ঐতিহ্যবাহী জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। যদিও এখনই নতুন কাউকে ১০ নম্বর জার্সি তুলে দিতে আগ্রহী নয় আর্জেন্টিনা ফুটবল দল।

আগামী নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাচ দুটিতে ১০ নম্বর জার্সি কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না।

আরও পড়ুন  অবসর নাকি সপ্তম বিশ্বকাপ, মেসি স্পষ্ট করলেন অবস্থান

মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন নিকো পাজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে এই দৌড়ে এগিয়ে আছেন ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলা নিকো পাজ। জাতীয় দলের জার্সিতে টানা তিন ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ফুটবলার।

পাজের ওপর আস্থার কথা জানিয়েছেন তার সতীর্থ ভালেন্তিন বারকোও। তিনি বলেন, ‘আশা করি, ১০ নম্বর জার্সিটা ও-ই পাবে। সেটা হলে আমার খুব ভালো লাগবে।’

তবে মেসির উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে সময় নিতে চায় আর্জেন্টিনা। আপাতত ঐতিহাসিক এই জার্সি কাউকে না দিয়ে অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী বছর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলে ১০ নম্বর জার্সির নতুন মালিকের নাম ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

আপডেট সময় ০২:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সি বিশেষ মর্যাদার। দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির হাত ধরে জার্সিটি পেয়েছে নতুন উচ্চতা। তবে মেসির জাতীয় দল ছাড়ার পর এই ঐতিহ্যবাহী জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। যদিও এখনই নতুন কাউকে ১০ নম্বর জার্সি তুলে দিতে আগ্রহী নয় আর্জেন্টিনা ফুটবল দল।

আগামী নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাচ দুটিতে ১০ নম্বর জার্সি কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না।

আরও পড়ুন  আর্জেন্টিনা দলে চোটের ঝড়, মেসি ও দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজও