ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। শ্রমিক, মালিকপক্ষ, বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত যৌক্তিক হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের আলোচনার মাধ্যমেই মজুরি বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন  ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তথ্য রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিক সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ কাজে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নগরীর যেকোনো এলাকায় অসঙ্গতি বা সমস্যা চোখে পড়লে তা সংশ্লিষ্টদের জানাতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে পারলেই ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। শ্রমিক, মালিকপক্ষ, বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত যৌক্তিক হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের আলোচনার মাধ্যমেই মজুরি বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন  সরকার থেকে পদত্যাগের গুঞ্জনে নাহিদ-আসিফ, নেপথ্যের কারণ কী?